ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অধ্যক্ষের অপসারণ দাবিতে রাজধানীর ধানমন্ডি আইডিয়ালের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬১ বার পঠিত
আন্দোলনে নেমেছেন রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা

অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভুয়া পিএইচডি ডিগ্রি, অর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করে নিম্নমানের ড্রেস ক্রয়সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে।

শনিবার (৪ জুন) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এর আগে শুক্রবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ এবং দুই শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী ও তরুণ কুমার গাঙ্গুলীকে অবাঞ্ছিত ঘোষণা করেন অন্য শিক্ষকরা। তারা ওই সংবাদ সম্মেলন থেকে অ্যাকডেমিক কার্যক্রম বর্জনেরও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোবাশ্বের হোসেন লিখিত বক্তব্যে বলেন, “কলেজের বর্তমান অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।”

এদিকে গত ১৭ মে রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ এবং অন্য দুই শিক্ষকের পিএইচডি ডিগ্রির ভুয়া সনদের প্রাথমিক সত্যতা পেয়ে অধ্যক্ষসহ অভিযুক্ত ও কলেজ গভর্নিং বডির কাছে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

শিক্ষার্থীদের ড্রেস কেনা-কাটায় অর্থ আদায়, বিভিন্ন আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়। আদেশে পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102