ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাজার প্রতিকূলতাকে জয় করে মেজর পদে পদোন্নতি পেলেন পক্ষাঘাতগ্রস্ত কানিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত
মেজর কানিজ ফাতেমা

ঘটনার শুরু ২০১১ সালে। কানিজ ফাতেমা নিজ মাতৃভূমিকে সেবা করার লক্ষ্যে যোগ দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে।

তবে, ভাগ্য বুঝি অন্য কিছুই চাইছিল। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রশিক্ষণের সময় মেরুদণ্ডের কর্ড ভেঙে কানিজের সমস্ত স্বপ্ন ভেঙ্গে যায়।

ভাগ্যের এই কঠিন আঘাতও থামাতে পারেনি কানিজ ফাতেমাকে। এ ঘটনার পর কানিজের পক্ষে নিয়মিত সেনা কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লেও নির্ভীক কানিজ হাল ছাড়তে ছিলেন নারাজ।

কিন্তু, দেশের সুরক্ষার জন্য অবিচল যার মন শত প্রতিকূলতাকে কী তাকে বাধা দিতে পারে?

কানিজ ফাতেমার এই অদম্য উদ্যম ও দৃঢ়তার পুরস্কার হিসেবে তিনি ২০১৩ সালে বিশেষ বিবেচনায় পদোন্নতি পেয়েছেন।

হুইলচেয়ারে থাকা, কানিজ তার দৃঢ়তা, নিখুঁত মানসিক শক্তি এবং সহকর্মীদের সাহায্যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তার সেনাবাহিনীর রুটিন পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন।

কানিজ ফাতেমার অসাধারণ ও অনুকরণীয় সেবার স্বীকৃতি হিসেবে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মেজর পদে পদোন্নতি দিয়েছেন।

শনিবার (৪ জুন) ঢাকা সেনানিবাসের সেনা সদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে কানিজ এবং তার অদম্য চেতনা ও আবেগকে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সকল ফরমেশন কমান্ডারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, কানিজের গল্প, তার অর্জন, সমস্ত প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও প্রতিটি নারীকে আশা এবং সাহসের উজ্জ্বল উদাহরণ হিসেবে অনুপ্রাণিত করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102