ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় দুই যুবকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুন) লামার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি উথাই ঝিরিতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা মো. শাহ আলী (২৪) ও আল আমীন (২৫)।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার ভোরে লামা থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, কাজের জন্য তিনি রূপসী পাড়া ইউনিয়নে একটি ভাড়া বাসায় পরিবারের সব সদস্যদের নিয়ে থাকেন। এছাড়া, এক কিলোমিটার দূরে তাদের নিজেদের বাড়ি। শুক্রবার বেলা ১১টার দিকে একটি দরকারি কাজে তার মেয়ে ওই বাড়িতে গিয়েছিল। তখন বাড়িতে আর কেউ ছিল না। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে স্কুলছাত্রী বাড়িতে আটকা পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, “ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই ছাত্রীকে শনিবার সকালে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারেও অভিযান চলছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102