ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

দেশের পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকার সাভারে দুই বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ওই ৩ কর্মকর্তা নিহত হন। এ সময় ১১ জন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়াপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশুলিয়ার গণকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা কাউসার রাব্বি ও পূজা সরকার।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস মোড় নেওয়ার জন্য ঘুরছিল। এসময় গরুবোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়।

এ সময় ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাস, ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সাভার পরমাণু শক্তি কমিশনের পরিচালক (আইআরপিটি,এইচআরই) ড. রুহুল আমিন খান বলেন, আমাদের প্রতিষ্ঠানের স্টাফ বাসটি ঢাকার যাত্রাবাড়ী থেকে আশুলিয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় বলিয়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পরে একই প্রতিষ্ঠানের তিনজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা সাভারের এনাম মেডিকেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে ওসি আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত যানগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102