ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধুকে আগুন দেখাতে গিয়ে নিজেই হলেন লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

ডিউটি শেষ হয়েছে সেই চারটায়। কিন্তু আগুন দেখতে রয়ে গেছেন ডিপোতে।

বন্ধুকে আগুনের ভয়াবহতা দেখাতে দিয়েছেন ভিডিও কল। হঠাৎ বিস্ফোরণে না ফেরার দেশে আফজাল।
এভাবেই ঘটনার বর্ণনা করছিলেন আফজালের বন্ধু আকাশ।

তিনি বলেন, আনুমানিক ১০টার দিকে আমাকে ইমোতে ফোন দেয়। বলে, দেখ আগুন জ্বলছে। প্রায় দশ মিনিট ধরে কথা হয় তার সঙ্গে। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনা যায়। এরপরই আর তার শব্দ পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন দিয়েও কোনো সাড়া মিলেনি। রোববার সকাল থেকে খোঁজাখুঁজির কিছুক্ষণ আগে তার পরনের জামা দেখে শনাক্ত করা হয়।

পরিবার তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আফজাল প্রায় দুই বছর ধরে কন্টেইনার ওয়েল্ডিংয়ের কাজ করছেন এ প্রতিষ্ঠানে। তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে চলে যান তিনি।

আফজালের মেজ ভাই সজল বলেন, শনিবার থেকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। নগরের সব জায়গায় খোঁজ নিয়েছি। পরে মর্গে এসে মরদেহের সন্ধান মিলেছে।

তিনি বলেন, আমার ভাইকে এভাবে হারবো কখনো ভাবিনি। তার চেহারা চেনা যাচ্ছে না। পরনের জামা দেখে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, এখনো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে হাসপাতালের ভিড় করছেন স্বজনরা। কান্নায় ভারি হয়ে এসেছে হাসপাতালের বাতাস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102