ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিস্ফোরণে নিহতদের ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর করা হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। এরপর নিয়ম অনুসরণ করেই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আজ রবিবার (৫ জুন) ভাটিয়ারী এলাকার বিএম ডিপোর অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম।

এদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং প্রাথমিকভাবে আহতদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের অনেকে হাসপাতালে মরদেহ শনাক্তের পর নিয়ে যেতে চাইছেন। তবে নিহতদের সবার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। যাবতীয় নিয়ম অনুসরণ করে পরিবার ও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।

বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন জানান, ডিপোর ভেতরের পরিবেশ ভালো নয়। আপনারাও দেখছেন, একটু পর পর কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। পাশাপাশি ধোঁয়ার পরিমাণও বেশি। তবে ডিপোর লোকজন নেই। তাই কাজ করতে বা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রাসায়নিক পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

মো. আশরাফ উদ্দীন বলেন, ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ থেকে ২০০ জনের একটা বিশেষজ্ঞ দল এসেছে। আশা করছি, তারা একটা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমাদের পরিবেশ বিশেষ করে নদীদূষণ যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

শনিবার (৪ জুন) রাতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যালবোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৩ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যালসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102