ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলছিটিতে ভাইয়ের হাতে ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

পারিবারিক কলহের জেরে ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অপর ভাই। ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকালে ছোটভাই মেশকাত হাসানকে (২৩) হত্যার পর মেজভাই মেহেদি হাসান (৩২) নলছিটি থানায় আত্মসমর্পণ করেন। তারা দু’জন উপজেলার টিঅ্যান্ডটি রোড এলাকায় মৃত আমির আলি তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতের যেকোনো সময় ছোটভাই মেশকাত হাসানকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে বাসার দোতলার একটি কক্ষে আটকে রাখেন মেজভাই মেহেদি হাসান।
ভোররাতে মেহেদি বাসার নিচতলায় গিয়ে বড়ভাই রুহুল আমিন তালুকদারকে ডেকে তুলে মেশকাতকে মারধরের কথা জানায়। সকাল ৭টার দিকে রুহুল আমিন মেশকাতকে রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের ভাই মেহেদি হাসান থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনা জানার পরপরই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর নলছিটিতে নিয়ে আসা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102