ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহত ফায়ার সার্ভিসের ২ সদস্য রাঙামাটির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ৮ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে দুইজন রাঙামাটির। তারা হলেন- মিঠু দেওয়ান (৫২) ও নিপন চাকমা (৪৭)।

শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে মিঠু দেওয়ান রাঙামাটি জেলা শহরের পশ্চিম ট্রাইবেল এলাকার বাসিন্দা। আর নিপন চাকমা কলেজ গেইট এলাকার বাসিন্দা। এঘটনায় রাঙামাটিতে শোকের ছায়া বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের কুমিরা শাখা থেকে মিঠু দেওয়ান ফায়ার সার্ভিস ইউনিটের সাথে ঘটনাস্থলে যায়। একই সময় সীতাকুণ্ড শাখায় লিডার হিসেবে ঘটনাস্থলে পৌছায় নিপন চাকমাও। প্রাথমিকভাবে কনটেইনার আগুন দেখে পানি ছিটানোর কাজ শুরু করে তারা। কিন্তু তারা জানতো না কনটেইনারে রাসায়নিক পদার্থ রয়েছে। যার কারণে মুহূর্তে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।
এ ব্যাপারে মিঠু দেওয়ানের ছোট ভাই টিটু দেওয়ান জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। আমার ছোট ভাই বিটু ঘটনাস্থলে গিয়েছে। এখনো লাশ হাতে পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102