ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্যাসের দাম বাড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

গ্যাসের দাম বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৫ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এর প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি জনজীবনে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির পাশাপশি সামগ্রিক ব্যয় অসহনীয়ভাবে বেড়ে যাবে। জনজীবনে দুর্গতির মাত্রা চরম পর্যায়ে উপনীত হবে। এই দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বাড়তে থাকে। মধ্যম ও নিন্ম আয়ের মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে।’

পৃথক আরেক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র নাজিউর রহমান মঞ্জুকে দুদকের মামলায় ৪ বছর সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, দুদকের মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপি মহাসচিব বলেন, ‘অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে নিয়েছে। তারই অংশ হিসেবে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় নাজিউর রহমান মঞ্জুর দুদকের মিথ্যা মামলায় ৪ বছর সাজা দেয়া হয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102