ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের নগরকান্দায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কিশোরীকে (১৮) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার চরযশোরদি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছেন। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় বসে ছিল ওই কিশোরী। এ সময় বাড়িতে কেউ ছিল না। হঠাৎ স্থানীয় সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারের ভাই পলাশ তালুকদারের শ্যালকনাফিজ মোল্লা (২০), শাওন মোল্লা (১৮) ও পাশের সালথা উপজেলার বল্লোভদি গ্রামের সাগর মোল্লা (২০) হাত-মুখ বেঁধে বাড়ি থেকে তুলে গিয়ে ধর্ষণ করে।

কিশোরীর মা বলেন, ‘সন্ধ্যার দিকে পাশের বাড়িতে গিয়েছিলাম। এ সময় একজন এসে জানায়, আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত বাড়িতে এসে সবাইকে খবর দিই। সঙ্গে সঙ্গে সবাই মিলে খুঁজতে থাকি। প্রায় দেড় ঘণ্টা পরে বাড়ির পাশের মাঠ থেকে তাকে উদ্ধার করি। সবাই এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমার মেয়েকে নানাভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল তারা। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘ভুক্তভোগী ও তার পরিবার রাতে থানায় এসে বিষয়টি জানিয়েছে। ওই কিশোরী এখন চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ‘অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102