ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রামে শেভ করার সময় স্বামীকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুন) দুপুর ১২টায় ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম শুক্কুর আলী (৫০)। তার বাড়ি বরিশাল।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিল্পী বেগমকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, শুক্কুর আলী ও তার স্ত্রী শিল্পী বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বেলা ১১টায় শুক্কুর আলী ঘরে শেভ করছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে স্বামীর হাতে থাকা শেভিং রেজার থেকে ব্লেড নিয়ে নেন শিল্পী। পরে ওই ব্লেড দিয়ে স্বামী গলা কেটে ফেলেন তিনি। শুক্কুর ও শিল্পী দম্পতির এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রীকে আটকে হাজতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102