ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএম ডিপোতে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’, আমদানির অনুমোদন দিলো কে?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১ বার পঠিত
আগুনের পর ডিপোর বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে ‘হাইড্রোজেন পারঅক্সাইড’র ড্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে প্রচুর পরিমাণে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নামের দাহ্য রাসায়নিকের মজুত থাকার কথা বলেছেন উদ্ধারকর্মীরা। সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড লেখা অনেক কনটেইনার পাওয়া গেছে। রবিবার (৫ জুন) বিস্ফোরক পরিদফতর বলছে, যদি নিশ্চিতভাবেই এটা হাইড্রোজেন পার-অক্সাইড হয়ে থাকে, তাহলে এর অনুমোদন বিস্ফোরক পরিদফতর দেয় না। এমনকি কেমিক্যালটি যে হাইড্রোজেন পার-অক্সাইড তা এখন নিশ্চিত হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আব্দুল হান্নান।

আগুন লাগার পর থেকে সেখানে রাসায়নিকের উপস্থিতির কথা বলছিলেন উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘কনটেইনার ডিপোটিতে বিপুল পরিমাণ হাইড্রোজেন পার-অক্সাইড কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটলো, তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’

এবিষয়ে জানতে চাইলে বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, ‘কেমিক্যালটি যে হাইড্রোজেন পার-অক্সাইড তা এখন কীভাবে নিশ্চিত হওয়া গেলো? আর যদি নিশ্চিতভাবেই এটা হাইড্রোজেন পার-অক্সাইড হয়ে থাকে, তাহলে এর অনুমোদন বিস্ফোরক পরিদপ্তর দেয় না। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য কোনও সংস্থার অধীনে হতে পারে।’ তিনি বলেন, ‘এত দ্রুত কীভাবে বলা সম্ভব কেমিক্যালটি কী। কাস্টমসের তালিকা দেখে এই কন্টেইনারে কী আছে, তা আগে জানতে হবে। এছাড়া সরকারের তরফ থেকে যদি কোনও তদন্ত কমিটি হতো, তারা তদন্ত করে বিষয়টি নিশ্চিত করতে পারবে। আমাদের কোনও তদন্ত কমিটি হচ্ছে না।’

কোন ধরনের রাসায়নিক ছিল বা ডিপো এলাকায় নিহত-আহতদের বিষয়ে জানতে ডিপোর মালিক মুজিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102