ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মণ্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার হয়।

কাজল যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা শমসপুর গ্রামের প্রহ্লাদ মণ্ডলের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সাদা একটি দড়িতে ফ্যানের হুকের সঙ্গে ঝুলে ছিল তার লাশ। লাশ উদ্ধারের পর খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন কাজল মণ্ডল। রবিবার তিনি বিশ্ববিদ্যালয়ে যায়নি। এ ব্যাপারে খোঁজ নিতে বন্ধুরা দুপুরে তার বাসায় আসেন। রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকির পরও সাড়া মেলেনি তার। এরপর জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে তার ঝুলন্ত লাশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102