ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোনালদোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে পর্তুগালের জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

লিওনেল মেসির এস্তোনিয়ার বিপক্ষে পাঁচ গোল করার দিনে বসে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনিও জোড়া গোল করে দলকে জিতেয়েছেন।

সুইজারল্যান্ডকে পেয়ে আবারও জ্বলে উঠলেন রোনালদো। জোড়া গোল করে, সতীর্থের গোলেও নাম জড়িয়ে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে পর্তুগালকে প্রথম জয় এনে দিলেন সিআর সেভেন।

লিসবনে রোববার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো। তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। সেদিন নেশন্স লিগের প্রথম আসরের ফাইনালসের শেষ চারে ৩-১ গোলে জিতেছিল পর্তুগাল।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জাতীয় দলের হয়ে গোল হলো ১১৭টি। মেসির করা আন্তর্জাতিক গোলের সংখ্যা ৮৬।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102