ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এস্তোনিয়ার বিপক্ষে মেসির ৫ গোল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

স্পেনের এল সাদর স্টেডিয়ামে রবিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। দলের হয়ে পাঁচটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে।

ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে রাখেন মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পূর্ণ করেন হ্যাটট্রিক। পরবর্তীতে আরও দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পিএসজির এই ফরোয়ার্ড। লিওনেল স্কালোনির অধীনে থোকা দলটি যেন থামছেই না। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আলবেসিলেস্তারা।

প্রায় তিন বছর ধরে কোনো ম‍্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে, মেসির সফল স্পট কিকে। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। দারুণ সব আক্রমণের ধারাবাহিকতায় ৪৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের স্কোর দ্বিগুণ করেন মেসি।

বিরতির পর মাঠে নেমে একই গতিতে এগোতে থাকে আর্জেন্টিনা। দলের ত্রাণকর্তা মেসি দুই মিনিটের মাথায় পূর্ণ করে ফেলেন হ্যাটট্রিক গোল। নাউয়েল মোলিনার ক্রস থেকে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। দেশের হয়ে সম্পন্ন করেন অষ্টম হ‍্যাটট্রিক।

৭১তম মিনিটে চতুর্থ গোলের দেখা পান মেসি। আলগা বলে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৫ মিনিট পরে ফের গোলের দেখা পান আর্জেন্টিনা অধিনায়ক। বক্স থেকে তিন সতীর্থের নেওয়া শট ফিরে আসার পর সুযোগ কাজে লাগাতে ভুলেননি পিএসজি ফরোয়ার্ড। বাকি সময়ে আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102