ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

নাইজেরিয়ায় ওন্ডো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ জুন) সাপ্তাহিক প্রার্থনায় সমবেতদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। এতে শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। খবর রয়টার্সের।

নাইজেরিয়ার আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ‍ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। হামলার পরপরই পালিয়ে যায় তারা।

ওয়ো শহরের এক কর্মকর্তা বলেছেন, এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই শিশু। আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ওয়োর ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। এটা বড্ড বাড়াবাড়ি।
ওয়ো হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে ৫০টি মরদেহ ওয়ো ফেডারেল মেডিকেল সেন্টার ও সেই লুইস ক্যাথলিক হসপিটাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু বলেছেন, এ ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। শত্রুরা আমাদের শান্তি ও স্থিতিশীলতার ওপর হামলা চালিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অন্য কেউ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102