ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: খোঁজ মেলেনি ফায়ার ফাইটার রবিনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন ফায়ার ফাইটার রবিউল ইসলাম রবিন (২৭)। তিনি নওগাঁর চকপাথুরিয়া মহল্লার পূর্বপাড়ার খাদেমুল ইসলামের ছেলে।

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের হয়ে আগুন নেভানোর কাজে তিনিও সেখানে অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রবিউলরা তিন ভাই-বোন। সবার বড় রবিউল। এসএসসি পাশ করে দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন রবিউল। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কর্মস্থল সীতাকুণ্ডে যোগ দেন। গত ঈদের বাড়ি আসেন রবিউল। শনিবার সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড শুরু হলে সহকর্মীদের নিয়ে তিনি সেখানে যান। এরপর থেকে তার কোনো সন্ধান মিলেনি।

রবিউলের মা ফাইমা বেগম বলেন, শনিবার এশার নামাজের পর ছেলের সঙ্গে সামান্য কথা। ছেলে ব্যস্ত থাকায় পরে ফোন দিতে বলে। কিন্তু আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে আর বাসায় আসতে না পারায় ছেলেকে ফোন দিতে পারিনি। পরদিন সকাল ৫টার দিকে ছেলেকে ফোন দিলে অফিসে ডিউটিতে থাকা ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি তখন বলেন, রবিউল ডিউটিতে গেছে তার জন্য দোয়া করেন। সকাল ৮টার দিকে বাসায় এসে টেলিভিশন চালু করে দেখি আগুনের সংবাদ।

চাচা নাজিম উদ্দিন বলেন, অনেক কষ্ট করে ছেলেকে (রবিউল) মানুষ করেছি। তাকে নিয়ে ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। আলাদা বাড়ি করার কথা ছিল তাদের। তার জন্য পাত্রী দেখাও হচ্ছি। কিন্তু আগুন সব স্বপ্ন শেষ করে দিল।

রবিউলের মামা হাসান আলী বলেন, ভাগিনা বাড়ি করে বিয়ে করবে। এখন তো মনে হচ্ছে সে না ফেরার দেশে চলে গেছে। তার কোনো খোঁজ মিলছে না। পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়বে। আমরা চাই ভাগিনা ফিরে আসুক। পরিবারটিতে আনন্দ বিরাজ করুক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102