ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়িতে টাকা পাঠিয়েছিলেন নয়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বিকাশের মাধ্যমে স্বজনদের কাছে টাকা পাঠিয়েছিলেন নয়ন। ছেলের মরদেহ আনতে চট্টগ্রামে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় নয়নের বাবা আশিক আলী কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে এ কথা জানান। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত তরুণ শ্রমিক অলিউর রহমান নয়নের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে।

আশিক আলী দিনমজুর। তিনি বলেন, চার ভাই ও দুই বোনের মধ্যে নয়ন সবার বড়। কাজের সন্ধানে বছরখানেক আগে নয়ন পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সীতাকুণ্ডে চলে যান। পরে বিএম কনটেইনার ডিপোতে কাজ নেন। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন। বাড়িতে পাঁচ-সাত হাজার টাকা পাঠাতেন।

আশিক বলেন, ‘টেকা তোলার পর নয়নরে ফোন দিছি। তার শরীর-স্বাস্থ্যের খবর নিছি। কইছে, ভালা আছে। বাড়ির সবার খবর নিছে। রাইত পোহাইল না, এর আগেউ ছেলেটা আমরে ফাঁকি দিয়া চলি গেল।’

নিহত অলিউর রহমানের চাচা সুন্দর আলী জানান, নয়ন আগুনের ঘটনায় নিখোঁজ ছিলেন। সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন তারা।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় গারদ বাজারে একটি দোকানে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠান নয়ন। ওই টাকা দিয়ে চাল, ডাল, মসলাসহ কিছু জিনিস কিনে বাড়িতে ফেরেন নয়নের বাবা আশিক আলী। তিনি বলেন, সেলিম আহমেদ নামের এলাকার এক বাসিন্দা ঢাকায় সাংবাদিকতা করেন। রোববার সকাল আটটার দিকে প্রথমে তিনিই মুঠোফোনে নয়নের মৃত্যুর খবর জানান। এরপর টেলিভিশনে দুর্ঘটনার খবর শোনা যায়। এর কিছু সময় পর রুয়েল নামের অলিউরের এক সহকর্মী মুঠোফোনে জানান, অলিউরের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেই লাশ আনতেই চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন তিনি।

শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করছিলেন আগুন থামাতে। বড় এ অগ্নিকাণ্ডের খবর পৌঁছে দিতে অনেককেই তখন দেখা যায় ভিডিও ও ছবি ধারণ করতে। তাদেরই একজন ডিপোর শ্রমিক অলিউর রহমান নয়ন। তিনি দীর্ঘ সময় ঘটনাস্থলের অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করছিলেন। কিছু সময় কথা বলছিলেন আবার কিছু সময় আগুন নেভানোর দৃশ্য দেখাচ্ছিলেন। তার লাইভের ৪০ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ডিপোর কনটেইনারগুলোতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর মুঠোফোনের ক্যামেরায় সবকিছু অন্ধকার। কেবল শোনা যাচ্ছিল মানুষের আর্তনাদ, ওই বিস্ফোরণে প্রাণ হারান নয়ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102