ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিস্ফোরণে ভেঙে গেছে শতাধিক বাড়ি-মসজিদের জানালার কাঁচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

সীতাকুণ্ড সোনাইছড়ী ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় কেশবপুর, মল্লাপাড়া, শীতলপুর, লালবেগ এলাকার বিভিন্ন ঘরবাড়ি ও মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএম কনটেইনার সংলগ্ন কেশবপুর গ্রামের আব্দুল জলিল জামে মসজিদ, কাসেম জুট মিলস ডাকবাংলা জামে মসজিদ, মো. ইসহাক (সাবেক মেম্বার), মো. আব্দুল আজিজ, মাস্টার আবুল কাসেমের বাড়িসহ শতাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

কেশবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মল্লাপাড়ার মো. আব্দুল আজিজ যুগান্তরকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমি আমার বাড়ির রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। তখন বিকট শব্দে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ হলে দেখি আগুনের ফুলকি ও লোহার পাত আকাশের দিকে উড়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে দেখি আমার দোতলা ঘরের ৮টি দরজা, ১৪টি জানালা ভেঙে যায় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ হয়ে যাই। আমার ঘরটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

তিনি বলেন, মল্লাপাড়া গ্রামের বেশির ভাগ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মল্লাপাড়া গ্রামের বৃদ্ধ, শিশু, মহিলারা সবাই নিরাপত্তার জন্য বগুলা বাজার আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাই। আমরা শুধুমাত্র পুরুষরা রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। সারারাত আমরা এক ভয়াবহ আতঙ্কের ভিতরে ছিলাম, কখন কী হয়।

কেশবপুর মল্লাপাড়া আব্দুল জলিল জামে মসজিদের সভাপতি মো. বদিউল আলম কন্টাক্টর বলেন, ২০১০ সালে একজন নাম প্রকাশে অনিচ্ছুক দানশীল ব্যক্তি এ দুইতলা মসজিদে থাই অ্যালুমনিয়াম গ্লাস লাগিয়ে দিয়েছিলেন। শনিবারের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কনটেইনার বিস্ফোরণে মসজিদের সব জানালার কাঁচ ভেঙে গেছে।

শীতলপুর কাসেম জুট মিলস ডাকবাংলা জামে মসজিদের সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাল জানান, শনিবার বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ড ও কেমিক্যাল কনটেইনার বিস্ফোরণে আমাদের মসজিদের ৩টি কাঁচের দরজা ভেঙে গেছে। আমার ঘরেরও ৩টি কাঁচের জানালা ও একটি দরজা ভেঙে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102