ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামুতে পিকআপচাপায় ইউপি সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

কক্সবাজারের রামুতে বালুবাহী পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী মো. জুবাইয়ের নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবাইয়ের রাজারকুল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দেয় বালুবাহী পিকআপ। এ সময় গুরুতর আহত আরোহী জুবাইয়ের। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘাতক গাড়ি ও চালককে খুঁজে বের করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102