ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমান খানকে হত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

বলিউডের ‘ভাইজান’ সালমান খান ও তার বাবা সেলিমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বেনামি একটি চিঠি লিখে তাদের হত্যার হুমকি দেয়া হয়। রোববার বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড প্রমোনেডে সেলিম খানের নিরাপত্তা কর্মীরা হুমকিপূর্ণ ওই চিঠি খুঁজে পান। এ ঘটনায় অজানা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বান্দ্রা পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানিয়েছে, চিঠিটি সেলিম খানের নিরাপত্তা কর্মীরা একটি বেঞ্চে পেয়েছিলেন। একজন পুলিশ কর্মকর্তা বলেন, সেলিম খান প্রতিদিনের মতোই এদিন সকালে তার নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রমোনেডে হাঁটতে যান। সেখানেই একটি স্থান আছে যেখানে প্রতিদিন যেখানে বিশ্রাম নেন। সেই বেঞ্চে এই চিঠিটি ফেলে রাখা হয়েছিল।

সেলিম খানের নিরাপত্তাকর্মী চিঠিটি খুঁজে পেয়ে তার হাতে তুলে দেন। পুলিশের মতে, চিঠিতে সালমান ও সেলিম খান উভয়ের জন্যই মারাত্মক হুমকি রয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘মুসেওয়ালা জ্যায়সা কার দুঙ্গা’। এরপর বান্দ্রা পুলিশকে খবর দেয়া হয় এবং একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ব্যান্ডস্ট্যান্ড এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং চিঠিটি কে রেখে গেছে তা খুঁজে বের করতে স্থানীয়দের সঙ্গে কথা বলছে।

প্রসঙ্গত, পাঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু যিনি সিধু মুসেওয়ালা নামে পরিচিত, তাকে গত ২৯ মে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে হত্যা করে। পাঞ্জাব রাজ্য সরকার ২৮ বছর বয়সী গায়কের নিরাপত্তা সরিয়ে নেয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনার পর সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এরইমধ্যে হত্যার হুমকিপূর্ণ চিঠি পেলেন সালমান খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102