ads
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখনও খোঁজ মেলেনি ফায়ার ফাইটার শফিউলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শফিউল ইসলাম নামে এক ফায়ার সার্ভিস কর্মী। ঘরে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দিন পার করছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। মাত্র এক বছর হয়েছে তাদের বিয়ের। এদিকে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম মানুষটির হদিস না পেয়ে দিশেহারার মতো ছুটছে শফিউলের বাবা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ছেলের খোঁজ জানতে ঢাকায় ফায়ার সার্ভিসের হেড কোয়াটারে বসে রয়েছেন তিনি।

নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম দুই বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার সদর ইউপির নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে অবস্থার আরো বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৪৯ জনে। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

উল্লাপাড়ার বাসিন্দা নিখোঁজ শফিউল ইসলামের পরিবার এ ঘটনা শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুণ্ডে শফিউল ইসলামকে খোঁজার জন্য অবস্থান করছেন।

নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোন কথা বলে জানা যায়, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারে দুটি সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় এবং পরিবারের উপার্জনের একমাত্র হাতিয়ার। গত এক বছর আগে শফিউল ইসলাম বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো। তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান তাঁতের কাজ করতেন। বর্তমানে অসুস্থতায় ভুগছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার বাসায় খোঁজ খবর নেয়ার জন্য যাওয়া হয়েছিল। শফিউলের পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের নিখোঁজে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102