ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এখনও আগুন জ্বলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪০ বার পঠিত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাস্থলে সোমবার মধ্যরাতেও (রাত ১টায়) কনটেইনারের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। ফলে দুর্ঘটনার ৫২ ঘণ্টায়ও ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার রাতে ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিশ্চিত করেছেন এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছু কনটেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে। ফলে সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিএম কনটেইনার ডিপোতে থাকা অন্তত ১৫টি কনটেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে।কনটেইনারের দরজা বন্ধ থাকায় ভেতরে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কনটেইনারের তালা কেটে দরজা খোলার চেষ্টা করছেন। কিন্তু বিস্ফোরণের আতঙ্ক থাকায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারছেন না তারা।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, রাত পৌনে ১টার দিকে আগুন জ্বলতে থাকা একটি কনটেইনারের দরজার তালা কাটার চেষ্টা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে দরজা বাঁকা হয়ে যাওয়ায় সেটি খোলা যাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টার পর দরজা খুলে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন জ্বলতে থাকা অন্য কনটেইনারগুলোর তালা ভেঙে দরজা খোলার চেষ্টা চলছে। কিন্তু বিস্ফোরণ কিংবা দুর্ঘটনার আশঙ্কায় স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ চালানো যাচ্ছে না।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, এখনও ছয়-সাতটি কনটেইনারে আগুন জ্বলছে। ধারণা করছি কনটেইনারগুলোতে রয়েছে রফতানি পোশাক। রাসায়নিকের কনটেইনারগুলো আগুন লাগার স্থান থেকে সরানো হয়েছে। তবে রাতের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুব কম। তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এখন আগুনের তীব্রতা কম।

গত শনিবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিকভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন ৪১ জন। আহত হন আড়াই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102