ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ও ভাইরে, তোরে ফায়ার সার্ভিসে চাকরি করতে নিষেধ করেছিলাম’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত
চমেক হাসপাতালে ফায়ার ফাইটার সালাউদ্দিনের ভাইয়ের আহাজারি

‘ও ভাই তোরে ফায়ার সার্ভিসে চাকরি করতে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনলি না, ও ভাইরে আমার।’ সোমবার (৬ জুন) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে এভাবেই আহাজারি করছিলেন ফায়ার ফাইটার সালাউদ্দিনের ভাই কামাল উদ্দিন।

নিহত সালাউদ্দিন (৩৮) ফেনী জেলার সদর উপজেলার মাসুমপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু ইউসুফের ছেলে। সালাউদ্দিনের এক ছেলে ও এক মেয়ে।

কুমিল্লায় কর্মরত ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘আমরা চার ভাই ও তিন বোন। ভাইদের মধ্যে সালাউদ্দিন ছোট। সে খুব সহজ-সরল ছিল। তাকে বলেছিলাম ফায়ার সার্ভিসে চাকরির কষ্ট আমি বুঝি, তোকে এ চাকরি করতে হবে না। বিদেশ চলে যা, কিন্তু কথা শোনেনি।’

তিনি আরও বলেন, হাসপাতালে আসা মরদেহের মধ্যে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত হয়েছে। এখন ভাইয়ের মরদেহের অপেক্ষায় আছি। আর পরিবারের সব সদস্যও সালাউদ্দিনকে শেষবারের মতো দেখার জন্য অপেক্ষায় আছেন।

এর আগে, শনিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ডিপোতে আগুনের সূত্রপাত হয়। পরে সাড়ে ১০টার দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ডিপো এলাকা। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক দ্রব্য ছিল, বিকট শব্দে সেগুলোতেও বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রবিবার (৫ জুন) রাত পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ পাওয়ার তথ্য জানানো হয়। তবে সোমবার (৬ জুন) প্রশাসনের পক্ষ থেকে গত রাতে জানানো তথ্য সংশোধন করে ৪১ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানানো হয়। এদের মধ্যে ৯ ফায়ার সার্ভিস কর্মীর মৃতদেহ রয়েছে। এরমধ্যে আট জনের লাশ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102