ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বসিলায় জুতা কারখানায় আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৯ বার পঠিত

সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুর বসিলায় একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বসিলা সড়কের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর কার্যালয়ের পাশে এক জুতার ফ্যাক্টরিতে এই আগুন লাগে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন জানিয়েছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে। ইতিমধ্যে আরও দুটি ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা পথে রয়েছে।

শাহজাহান সিকদার বলেন, “রাত সাড়ে ১০টার পর আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হবে না। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102