ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ২১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। নিহত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮৯) পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ব্যাঙকালী নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং ব্রিজের র‌্যালিংয়ে গিয়ে আটকে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে দিনাজপুর থেকে এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর দুইজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102