ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নানার বাড়িতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের কুয়ত প্রবাসী মনির হোসেন মনির ছেলে মহিবুল্লাহ। বাবা দেশে ফেরার খবরে নানা বাড়িতে বেড়াতে এসে হয়েছে তার।

সোমবার দুপুরে মধুপুর উপজেলার দিগরবাইদ বাজারে নানা আরশেদ আলীর চালের মিল ঘরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহিবুল্লাহর নানী নুরজাহান ও স্থানীয়রা জানান, মধুপুর উপজেলার দিগরবাইদ গ্রামে শিশুটি তার নানা আরশেদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে বাজারে তার নানার চালের মিলের কাছেই ছিল। হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ চমকালে ভয়ে মিলের ভিতরে দৌড়ে লুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মহিবুল্লাহর মা রত্না ও খালা মর্জিনা জানান, ওর বাবা কুয়েত থেকে দেশের পথে রওনা দিয়েছেন। তিনি আসলে লাশ কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102