ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: ফেসবুক লাইভ করা সেই নয়নের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪০ বার পঠিত

সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনাটি ফেসবুকে লাইভ করার সময় দগ্ধ হয়ে নিহত অলিউর রহমান নয়নের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় দিকে একটি অ্যাম্বুলেন্সে করে নয়নের মরদেহ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো এক নজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করে।

তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নয়নের মা-বাবা প্রতিবেশীসহ এলাকাবাসী। পরে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নয়নের চাচা মাওলানা রমজান আলী জানান, সর্বশেষ গত ঈদুল ফিতরে বাড়ি এসেছিল নয়ন। কয়েকদিন থেকে আবার চলে যায় সীতাকুণ্ডে। রোববার (৫ জুন) রাতে তার মরদেহ গ্রহণ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন-কাফনের খরচের জন্য নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও দুই লাখ টাকা তাদেরকে দেওয়া হবে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন নয়নের পরিবার।

শনিবার (৪ জুন) রাতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে কর্মরত শ্রমিক নয়ন ফেসবুকে লাইভ করার সময় নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102