ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে মাকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিলো মেয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

মা সকিনা খাতুনকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশের সোপর্দ করেছে মেয়ে। মেহেরপুর শহরের পশুহাট পড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালের দিকে বাড়ির বারান্দা থেকে সকিনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। সকিনা খাতুন ওই এলাকার বদর আলী বগা কসাইয়ের স্ত্রী।

নিহত সকিনা খাতুনের মেয়ে সুমনা খাতুন জানান, রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমাতে যায়। একসঙ্গে ঘুমালেও ভোর রাতে মাকে বিছানায় না পেয়ে ঘরের বাইরে খুজতে এসে বারান্দায় মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। সুমনা খাতুন আরও জানান, বাবা বদর আলী বগা পান থেকে চুন খসতেই মাকে নির্যাতন করতেন। রাতে মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। পরে আমার অভিযোগের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ আমার বাবা বদর আলী বগাকে আটক কেরে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102