ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএম ডিপো থেকে আরও দুই মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

মঙ্গলবার (৭ জনু) দুপুরে দেহাবশেষ দুটি উদ্ধার করা হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেছেন, দুটি মরদেহের ভস্মীভূত অংশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, একটি মরদেহের পাশে ফায়ার সার্ভিসের বুট ও পিপিইর আলামত পেয়েছি। আরেকটিতে সিকিউরিটি গার্ডের পোশাকের পোড়া অংশ ছিল।

এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জনের পরিচয় এখনো মেলেনি। তাদের শনাক্তে ৩৭ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ৫ জনকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102