ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ পিটিয়ে কারাগারে ছাত্রলীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় পুলিশ পেটানোর মামলায় এক ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে তাকে আদালতে পাঠায় পুঠিয়া থানা পুলিশ।

পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠোনো হয়।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম নাঈম হাসান। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজে স্নাতকে পড়ছেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। এছাড়া বর্তমানে তিনি সভাপতি পদপ্রার্থী।

নাঈম হাসানের হাতে হামলার শিকার পুলিশ সদস্যের নাম আতিকুর রহমান। তিনি বর্তমানে রাজশাহী জেলা পুলিশে কর্মরত। ঘটনার পর তাকে পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, সোমবার (৬ জুন) দুপুরে বানেশ্বর সরকারি কলেজ গেটে ওই পুলিশ সদস্যকে মারপিটের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

এর আগে পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বাদী হয়ে নাঈম হাসান ও তার বাবার বিরুদ্ধে মামলা করেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ (৭ জুন) দুপুরে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই ছাত্রলীগ নেতা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে কিছু না জেনেই পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে জেলা পুলিশের ওই সদস্য আহত হন। পরে পুলিশ হাসপাতাল নিয়ে তাকে চিকিৎসা করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৬ জুন) দুপুরে বানেশ্বর কলেজ মাঠে আম নিয়ে আসার সময় একটি ইজিবাইক নাঈমের বাবার ভটভটিতে ধাক্কা দেয়। এতে নাইমের বাবা আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য তারা নিয়ে যান। খবর পেয়ে জেলা পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় নাঈম পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি পুলিশ সদস্য আতিকুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। পরে তাকে অন্য সদস্যরা ধরে ফেলেন। এ ঘটনায় ওই পুলিশ সদস্য মুখ ফেটে যায় এবং মাথায়ও আঘাত পান। পরে তাকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102