ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেওয়ানগঞ্জে শহীদ ছানা স্মৃতি পরিষদের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত
দেওয়ানগঞ্জে শহীদ ছানা স্মৃতি পরিষদের উদ্বোধন

দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ৭১এর স্বাধীনতা যুদ্ধে এ উপজেলায় প্রথম স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলনকারী শহীদ আনোয়ারুল আজিম ছানা স্মৃতি পরিষদের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার উপজেলার বেলতলী বাজার রেল গেইটপাড় এলাকায় অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সহ সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রশীদ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি পরিষদের উদ্বোধন করেন প্রগতি লাইফ ইন্সরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জালালুল আজিম চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান। বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট(অব) মো. আমীর আলী মন্ডল, মোঃ শাহিন ইসলাম সহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আনোয়ারুল আজিম ছানা ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৪ মার্চ তিনি উপজেলার বেলতলী বাজার রেলগেইট পাড়ে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। ৭১ এর ৬ মে পাকিস্তানি বাহিনী তাকে নির্মম ভাবে হত্যা করে। তার স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে শহীদ আনোয়ারুল আজিম ছানা স্মৃতি পরিষদ গঠন করা হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102