ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহী আদালতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক ফজলে এলাহীকে চীফ জুডাশিয়াল আদালতে হাজির করা হয়েছে। বুধবার (৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার এসআই অরূপ তালুকদার বলেন, সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক এলাহীকে আদালতে নেয়া হয়েছে।’

ফজলে এলাহী জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাঙ্গামাটি প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘চট্টগ্রাম থানা থেকে মঙ্গলবার গ্রেপ্তারের ওয়ারেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে তোলা হয়েছে।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102