ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীকে জামিন দিয়েছে আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা বেগম মুক্তা বুধবার দুপুর দেড়টার দিকে তাকে জামিন দেন।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে তুলে জামিনের আবেদন করা হয়।

২০২১ সালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হওয়া মামলায় ফজলে এলাহীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ফজলে এলাহী সম্পাদিত পাহাড় টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য তার বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ করেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার।

পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত অনুমতি দেয়। এরপর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

জেলার কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102