ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ার তিশিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুরের বাসিন্দা ময়নুল হাসান (৭৪) এবং তার স্ত্রী রওশন আরা (৬৫)। তারা বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।
নিহত দম্পতি রাজশাহী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের শ্বশুর-শাশুড়ি।

পুলিশ জানায়, ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারে করে তারা নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৬টার দিকে দুপচাঁচিয়ার তিশিগাড়ী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রওশন আরা মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ময়নুল হোসেন ও চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শজিমেকে সকাল ৯টার দিকে ময়নুল হাসান মারা যান এবং চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল জানান, আমার শ্বশুর-শাশুড়ি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারে নওগাঁয় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া পৌঁছালে জানতে পারি তারা দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দম্পতি নিহত হয়েছেন। তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। গাড়ির চালক শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102