ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাহরাইনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

এশিয়ান কাপের বাছাই পর্বে বাহরাইনের বিপক্ষে লড়াই করতে পারলো না বাংলাদেশ। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে লাল সবুজের দল। শেষ পর্যন্ত বাহরাইনের কাছে ২-০ গোলের ক্ষত নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

ম্যাচের ৩৪ মিনিটে বাহরাইন প্রথমে এগিয়ে যায়। আলী আব্দুল হারাম কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন। এরপর ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কামিল আল-আসওয়াদ দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন। লাল সবুজের দল বাহরাইন জালে বল পাঠাতে না পারায় শেষ পর্যন্ত ২-০ গোলের হার মেনে মাঠ ছাড়ে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন অনেকটাই এগিয়ে আছে। তাদের অবস্থান ৮৯তম। আর বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে।
এর আগে বাংলাদেশ ও বাহরাইন একবার মুখোমুখি হয়েছিল। ১৯৭৯ সালে সেই লড়াইয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102