ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কনটেইনার ডিপোর আগুনে মারা গেছেন সরিষাবাড়ীর মাসুদ রানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪১ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে গাড়িচালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বয়সিং গ্রামে।

ডিপোর আগুনে গুরুতর আহত মাসুদ রানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এ খবরে তার বাড়ির স্বজনদের ব্যাপক আহাজারি দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার বয়সিং গ্রামের কৃষক খলিলুর রহমানের তিন ছেলের মধ্যে বড় মাসুদ রানা। গত ৭ বছর আগে চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে গাড়িচালক হিসেবে যোগদান করেন মাসুদ। পরে সীতাকুণ্ডে তার স্ত্রী ও ৭ বছরের এক মেয়ে এবং দুই বছরের এক ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতো মাসুদ।

শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যান তিনি। রাতে হঠাৎ করে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন মাসুদ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মাসুদের লাশ বুধবার সন্ধ্যা পর্যন্ত তার নিজ এলাকায় পৌঁছেনি।

মাসুদের চাচা মোজাম্মেল হক জানান, শনিবার রাতে তার ডিউটি ছিল। পরে ডিপোর আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় মাসুদ। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার রাতে মারা গেছে মাসুদ।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, সীতাকুণ্ডে ডিপোর আগুনে সরিষাবাড়ীর একজন মারা গেছে শুনেছি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102