ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে আরএসআরএম এমডি মাকসুদ র‍্যাবের হাতে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫২ বার পঠিত
রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমান

ঋণখেলাপী ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ১টার দিকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, “মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সেই প্রেক্ষিতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চেক বই ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, মাকসুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাঙ্ক থেকে দুই হাজার ৫০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে। এছাড়াও, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102