ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমন কী দোষে আমার ছেলেকে হত্যা করা হলো: সাংবাদিক বারীর মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারীর (২৭) লাশ উদ্ধারের খবর পাওয়ার পর থেকে আহাজারি করছেন বাবা-মা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। কিছুতেই কান্না থামছে না বারীর মায়ের।

মা আলেয়া বেগমের আহাজারি দেখে কেঁদেছেন স্বজন ও প্রতিবেশীরাও। বিলাপ করে আলেয়া বেগম বলছেন, ‘আমার ছেলেটার কী দোষ ছিল? কী দোষে আমার ছেলেটাকে হত্যা করা হলো, এখন আমি বারীকে কোথায় পাবো? আমার সোনার ছেলে, তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার বাবা আমাকে আর মা বলে ডাকবে না।’ বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন মা।

আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে মহাখালীতে মেসে থাকতেন।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকা থেকে বারীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই ও তিন বোনের মধ্যে বারী ছিলেন দ্বিতীয়। তার মৃত্যুর খবর শোনার পর থেকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন মা। পুরো পরিবার শোকাহত।

নিহতের বড় ভাই আব্দুল আলিম বলেন, ছোটবেলা থেকে মেধাবী ও শান্ত স্বভাবের ছিল বারী। ইচ্ছা ছিল কোরবানির ঈদের পরই ভাইকে বিয়ে করাবো। কিন্তু তা স্বপ্নই থেকে গেলো। আমরা বাকরুদ্ধ।

বারীর বাবা আব্দুল্লাহ শেখ বলেন, ‘কী কারণে আমার ছেলেটাকে হত্যা করা হয়েছে, তা জানা নেই। বারীর অফিসের লোকজনের কাছ থেকে জেনেছি হত্যা মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।’

ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান বলেন, ‘বারীর লাশের ময়নাতদন্তের শেষ হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা শেষে তার লাশ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয়েছে।’

পরিবারের বরাত দিয়ে রিফাত রহমান বলেন, ‘এখানে জানাজা শেষে গ্রামের চন্ডিদাসগাতী কবরস্থানে তাকে দাফন করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102