ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে পুলিশের ওপর হামলা, পরিদর্শক হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত
পেকুয়া থানা

কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারির হামলায় কানন সরকার নামের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত আছেন। বুধবার (৯ জুন) রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পেকুয়ায় শাহ আলম নামের এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় ওই মাদক কারবারির বাড়ি ঘেরাও করে রাখলেও তাকে আটক করতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল আলম বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে, মাদক কারবারি শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা শুরু করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কানন সরকারসহ পুলিশের বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারী মাদক কারবারিকে ধরার জন্য অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে জুরাইন রেলগেট এলাকায়ও পুলিশের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে তিন পুলিশ আহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102