ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বসেরা ৮০০ তালিকায় নেই বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

২০২৩ কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পায়নি। তবে গত বছরের মতো এবারও ৮০০১ থেকে ১০০০তম স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কিউএসের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিং থেকে এসব তথ্য পাওয়া যায়।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কিউএস মূলত শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করে। গত ৮ জুন বিশ্বসেরা ১ হাজার ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে তারা। তবে ৫০০তম স্থানের পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানায়নি সংস্থাটি।

এ নিয়ে ২০১২ সাল থেকে কিউএস র‌্যাংকিংয়ে পেছনে হটছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেবার ঢাবির অবস্থান ছিল ৬০১ এর মধ্যে। তবে ২০১৪ সালে তা পিছিয়ে ৭০১তম স্থানের পরে চলে যায়।

সদ্য প্রকাশিত কিউএস র‌্যাংকিংয়ে ১০০১ থেকে ১২০০তম স্থানের মধ্যে আছে দেশের শীর্ষ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি।

এই বছর সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই যুক্তরাষ্ট্রের। এছাড়া বাকি পাঁচটির মধ্যে যুক্তারাজ্যের চারটি এবং সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় আছে।

গতবারের মতো এবারও তালিকার এক নম্বরে আছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এছাড়া ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৩’ এ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে প্রতিবেশী দেশ ভারতের ৯টি এবং পাকিস্তানের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102