ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে পদ্মায় গোসলে নেমে তরুণী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে আমিনা খাতুন (২০) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুন) রাত সাড়ে ১০টা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পায়নি ডুবুরি দল।

এর আগে বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে উপজেলার গৌরিপুর গ্রামে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন ওই তরুণী।

খবর পেয়ে লালপুর ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। তবে শুক্রবার (১০ জুন) সকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ আমিনা খাতুন উপজেলার গৌরিপুর গ্রামের মো. হাসেম মুন্নার মেয়ে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমেনা তার বাবার ময়লা কাপড় ধোয়া এবং গোসলের জন্য বাড়ির পাশে পদ্মা নদীর ঘাটে যায়।

পরে দুপুর গড়িয়ে বিকেল হলেও আমেনাকে বাড়িতে ফিরতে না দেখে পরিবারের লোকজন নদীর ঘাটে যান। সেখানে কাপড়-চোপড় ও তার ব্যবহৃত সেন্ডেল পড়ে থাকলেও আমেনা নেই। এ অবস্থায় প্রথমে তারা বিভিন্ন স্থান ও আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ খবর নিতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলে না।

পরে তারা নদীতে নেমে খোঁজাখুজি শুরু করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বিকেলে লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে একদল ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে নদীতে স্রোত থাকায় সে ভেসে দূরে চলে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তৎপর আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102