ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

গাজীপুরে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামীর হাতে আঁখি আক্তার (২৩) নামে এক নারী খুন হয়েছে। এই ঘটনায় স্বামী আকবর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

আঁখি আক্তার ভোলা জেলার রামদাসপুর এলাকায় মহাবুবুর আলমের মেয়ে।

গ্রেফতারকৃত হলেন, একই উপজেলার রামদাসপুর এলাকায় আমির হোসেন ছেলে আকবর হোসেন( ২৬)। সে উপজেলার পল্লি বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসার ভাড়াটিয়া। স্বামী সবজি বিক্রেতা ও স্থানীয় কারখানার গার্মেন্টস শ্রমিক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে পারিবারিকভাবে দুইজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে চলছিল দ্বন্দ্ব। এরই জের ধরে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে গতকাল রাতে স্বামী শিলপাটা দিয়ে থেঁতলে স্ত্রী আখি আক্তারকে গুরুতর আহত করে। এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ততক্ষণে সে মারা যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102