ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরুফা বেগম (৩৫) নামের গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খুশিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরুফা বেগমের স্বামী মোজাম্মেল হক সৌদি আবর প্রবাসী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি ঘরের পাশের নলকূপ থেকে পানি আনতে গেলে অ্যাসিড নিক্ষেপের শিকার হন। এ সময় এক ব্যক্তি অ্যাসিড নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

সরুফা বেগমের ছোট ভাই জামাল হোসেন জানান, তার মুখে ও শরীরের বাম পাশে অ্যাসিড লেগেছে। চিকিৎসা দেয়ার পর এখন তিনি সুস্থ আছেন। তবে কে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে সরুফা চিনতে পারেননি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল জানান, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখান থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102