ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স উপসর্গ নিয়ে হাসপাতালে নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক নারী হাসপাতালে এলে তাকে চিকিৎসা দিয়ে আইসোলেশনে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) মাঙ্কিপক্স সন্দেহে এ রোগীকে শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই নারী চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়নের ভন্ডরদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ওই নারীর ছেলে বলেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা আরও জানিয়েছেন মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ওই বৃদ্ধা হাতের তালু, হাতের আঙুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা, জ্বর, মাথাব্যথা, সম্পূর্ণ শরীরে ব্যথা ও শরীর দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষা রিপোর্ট না পেলে, মাঙ্কিপক্স আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলা যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102