ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ‘ভুয়া পুলিশ’ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

সাতক্ষীরায় রাফসান জনি নামে এক ‘ভুয়া পুলিশকে’ আটক করেছে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া পৌর সদরের মাছবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জনি কলারোয়া উপজেলার ব্রজাবকসা গ্রামের মৃত বজলুর রহমান সরদারের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, রাফসান জনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম ও ক্রাইম করে বেড়াত। সে কখনও বিকাশের ব্যবসার আড়ালে হুন্ডির ব্যবসা, বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণা ও মাদকের ব্যবসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও জানান, নিজের ব্যবহৃত টিভিএস মটর সাইকেলে পুলিশ লেখা লোগো ব্যবহার করে নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অপরাধমুলক কর্মকাণ্ড করে বেড়াত জনি।

শুক্রবার দুপুরে মাছ বাজারের সামনে পুলিশ লেখা মটর সাইকেল দেখে সন্দেহ হলে জনিকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারক রাফসান জনির নামে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102