ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মকর্তার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক জ্যোতিষ কুমার দাসের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে স্বাস্থ্য কেন্দ্রটির দরজা ভেঙ্গে ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জ্যোতিষ কুমার দাস সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৭ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি আতকুড়া গ্রামের বাসিন্দা জয় কিশোর দাসের ছেলে।

স্থানীয়রা জানান, জ্যোতিষ কুমার দাস তার কর্মস্থল সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে রাতে থাকতেন। রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন এসে স্বাস্থ্য কেন্দ্রের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তারা কিছুক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে রাত ১০টায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখতে পান।

খবর পেয়ে বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হক এসে মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাশসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসআই মাহমুদুল বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102