ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েতে রাজি নয় মা, অভিমানে ফাঁস নিল স্কুলছাত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে মা রাজি না হওয়ায় অভিমান করে মো. আরমান (১৫) নামে এক স্কুলছাত্র ফাঁস নিয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আরমান চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আরমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরমান নাস্তা খেয়ে এলাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে। পরে বাড়ি গিয়ে তার রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে জুম্মার নামাজে যাওয়ার জন্য মা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, একই বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরমানের। প্রেমিকাকে বিয়ে করার জন্য মাকে চাপ দেয় আরমান। ছেলে-মেয়ের বিয়ের বয়স না হওয়ায় মা রাজি হয়নি। মা ছেলেকে ধৈর্য ধরতে বলেন।

এ কারণে হয়ত সে অভিমানে ফাঁস নিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102