ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসি-এমবাপেদের নতুন কোচ হচ্ছেন জিদান?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ মরিসিও পচেত্তিনোর ম্যানেজার পদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় তার চাকরিটা চলে যাচ্ছে বলে শোনা যাচ্ছিল, তবে সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ পচেত্তিনোর দাবি, পিএসজি ছেড়ে দেয়ার বিষয়টি গুজব।

পিএসজির সঙ্গে পচেত্তিনোর চুক্তির মেয়াদ এখনও এক বছর রয়েছে।

ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট মার্কায় শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মরিসিও পচেত্তিনোর পরিবর্তে প্যারিসের ক্লাব পিএসজির নতুন কোচের দায়িত্ব নেবেন ৪৯ বছর বয়সী ফরাসি তারকা জিনেদিন জিদান।

পিএসজির সঙ্গে শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতেই ফ্রান্স থেকে কাতারের উদ্দেশে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক বস।

২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি জিদান। সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের কোচ হিসেবে জেতান দুটি লা লিগার শিরোপা। আর চ্যাম্পিয়নস লিগের মুকুট জিতিয়েছেন তিনবার।

সম্প্রতি প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়ালের ১৪তম শিরোপা জয়ের সাক্ষী ছিলেন জিদান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102