ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে টিভি টকশোতে না যেতে আলেমদের পরামর্শ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

ভারতের মুসলিম পারসোনাল ল’ বোর্ড টেলিভিশন চ্যানেলের বিতর্কে অংশ না নিতে মুসলিম বুদ্ধিজীবী ও মৌলবিদের পরামর্শ দিল। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে ইসলামের কোনো উপকার করতে পারবেন না। বরং চ্যানেল পরোক্ষে ইসলাম ও মুসলিমদের খাটো করার চেষ্টা করবে।’

ভারতে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড একটি গুরুত্বপূর্ণ সংস্থা। মুসলমানদের স্বার্থ রক্ষায় লড়াইয়ের পাশাপাশি তারা ওই সম্প্রদায়কে নানাভাবে পরামর্শ দিয়ে থাকে। তাদের এই দিনের ঘোষণাকে মুসলিমদের অন্য অনেক সংগঠন সমর্থন করেছে।

প্রসঙ্গত, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি টিভি চ্যানেলের প্রাইমটাইম বিতর্কে নবী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। তার মন্তব্যকে ঘিরে দেশের পাশাপাশি বিদেশেও সমালোচনার মুখে পড়েছে ভারত সরকার। মুসলিম দেশগুলো সরকারিভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারের কাছে।

দেশজুড়ে অস্থির পরিস্থিতির জন্য কিছু টিভি চ্যানেলের ‘দায়িত্ব‌জ্ঞানহীন’ ভূমিকার সমালোচনা করেছে ভারতের এডিটরস গিল্ডও।

মুসলিম পারসোনাল ল’ বোর্ড টিভি চ্যানেলে না যেতে পরামর্শ দিতে গিয়ে বলেছে, ‘তাহলে ওরা ইসলাম ও মুসলিমদের খাটো করার সুযোগ পাবে না। আর এভাবে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বাড়ানোর সুযোগও পাবে না।’

নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের ঘটনায় সহিংসতার জন্য উত্তর প্রদেশের ছয়টি জেলায় ২০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়াগরাজ থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৫০ জনকে হাতরাসে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সাহারানপুর থেকে ৪৮ জন, আম্বেদকরনগর থেকে ২৮ জন, মোরাদাবাদ থেকে ২৫ জন এবং ফিরোজাবাদ থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102